সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যার হুমকির অভিযোগে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ২১:৩৭আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২২:০৬

হত্যার হুমকির অভিযোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুড়িগ্রাম জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলে এ বিক্ষোভ মিছিল করা হয়।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে সাবেক এই কমান্ডারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু ও বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদ প্রমুখ। এ সময় তারা অবিলম্বে রাজু আহমেদকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থার নেওয়ার দাবি জানান।

তবে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর নেতৃত্বে এমন বিক্ষোভ আয়োজনকে ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ। তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু চাচার সঙ্গে একটা বিষয়ে বাগবিতণ্ডা হয়েছিল। তাকে হত্যার হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। এ নিয়ে তার কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছি। কিন্তু তিনি বিষয়টিকে রঙ মাখিয়ে ফায়দা নিতে চাচ্ছেন। এটা জেলা ছাত্রলীগের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ।’

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর অভিযোগ, গত শুক্রবার (৭ অক্টোবর) সকালে শহরের কলেজ মোড়ে একটি রেস্টুরেন্টের সামনে জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ অনুসারীদের নিয়ে তার ওপর চড়াও হন। এ সময় তাকে গালিগালাজসহ হত্যার হুমকি দেন ছাত্রলীগ সভাপতি।

তবে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ও সদস্য অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার একপর্যায়ে জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের সঙ্গে সিরাজুল ইসলাম টুকুর বাগবিতণ্ডা হয়। রাজু রেগে গিয়ে উচ্চবাচ্য করেন। এ সময় সেখানে অনেকে উপস্থিত ছিলেন। হত্যার হুমকি দেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। কিন্তু বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু রাজুর আচরণে ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে পরে স্থানীয় এক যুবলীগ নেতার মধ্যস্থতায় সমাধান হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কলেজ মোড়ের স্টুডিও ব্যবসায়ী শাহিন বলেন, ‘তাদের দুজনের কথা কাটাকাটি হয়েছে। কিন্তু হত্যার হুমকি দেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।’

হত্যার হুমকি দেওয়া হয়েছে এমন দাবি করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু বলেন, ‘প্রকাশ্যে শত শত লোকের সামনে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতিবাদে উপজেলার মুক্তিযোদ্ধারা শহরে মানববন্ধন করতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের ডেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তিনি কী সিদ্ধান্ত দেন সেই অপেক্ষায় আছি।’

হত্যার হুমকির বিষয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সভাপতি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় আইনি ব্যবস্থা নিইনি।’

জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, ‘জেলা শহরের মজিদা কলেজের ফরম পূরণে সাধারণ ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ ও আসন্ন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে আমার ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে। বিষয়টি সমাধানও হয়ে গেছে।’

রাজু আরও বলেন, ‘কলেজ মোড়ে সবসময় শত শত মানুষের সমাগম থাকে। তাকে হত্যার হুমকি দিয়ে থাকলে অনেকে তা শুনতেন। আমি হত্যার হুমকি কিংবা এই জাতীয় কোনও কথা বলিনি। আপনারা সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যাচাই করে নিতে পারেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে মীমাংসা হয়েছে।’

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে থানায় অভিযোগ বা জিডি করা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী