দিনেদুপুরে একজনকে পিটিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৯:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৯:৫৬

দিনাজপুরের বীরগঞ্জে অমল দেবনাথ (৪৫) নামে এক ব্যক্তিকে দিনে দুপুরে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতোর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিংড়া ফরেস্ট চাউলিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন বেগুন ক্ষেতের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অমল দেবনাথ বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মৃত ধিরেন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কাহারোল উপজেলার বলেয়া বাজার এলাকা থেকে একই এলাকার রমনি দেবনাথের ছেলে হিরু দেবনাথ ও হাসান আলীর ছেলে রশিদুল নামে দুই যুবককে আটক করেছে।

জানা গেছে, অমল দেবনাথ  স্ত্রী, মা ও দুই ভাইসহ বাড়িতে বসবাস করতেন। অমল ২৫ মাইলের একটি হোটেলে কাজ করতেন।

জানা গেছে, সম্প্রতি একই এলাকার রমনি দেবনাথের ছেলে হিরু দেবনাথের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে তার বাড়িতে আটক করে অমল দেবনাথকে মারধর করে। এ নিয়ে উভয়ের মধ্যে রেষারেষি চলছে। শুক্রবার দুপুরে কয়েকজন মিলে অমলকে মারধর করে জখম করে। পরে মারা গেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানালে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, টাকা নিয়ে শত্রুতার জেরেই অমলকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহতের ভাই রঞ্জন দেবনাথ বলেন, দুপুর সাড়ে ১২টায় লোকমুখে জানতে পারি, রশিদুল, ওয়াসিম ওরফে ব্রিটিশ, সোনা বাবুসহ কয়েকজন মিলে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার ভাইকে হত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাশ শনাক্ত করেছি।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, এখনও নিশ্চিত নই, ঠিক কী কারণে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে অর্থ লেনদেনের বিষয়টি সামনে এসেছে। তদন্ত করে আসল ঘটনা কি তা জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আমরা এই ঘটনায় দুই যুবককে আটক করেছি।

/এফআর/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম