বরযাত্রী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

গাইবান্ধা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১৯:১৩ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৯:১৩

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু মোহনী আক্তারের (১১) সন্ধান মেলেনি। শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি। এর আগে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের সীমান্তে গাবগাছি এলাকার ব্রহ্মপুত্র নদে বিয়ের ৪০ বরযাত্রীসহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় সে। 

তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহনী আক্তার ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি মো. কাওছার আলী জানান, নিখোঁজ শিশুর সন্ধানে ব্রহ্মপুত্র নদে অভিযান চালাচ্ছে রংপুর থেকে আসা একটি ডুবুরি দল। তবে বিকাল ৪টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

ওসি আরও জানান, বুধবার দুপুরের পর গাইবান্ধা শহরের মধ্যপাড়ার মানিক মিয়া বিয়ে করতে যান ফুলছড়ির আদর্শ গ্রামে। ওই গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারকে বিয়ে করে অন্তত ৪০ জন আত্মীয়-স্বজন নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন বর মানিক। নৌকাটি চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় আসলে হঠাৎ অপর একটি নৌকা ধাক্কা দেয়। এতে বর-কনেসহ নৌকাটি ব্রহ্মপুত্র নদে ডুবে যায়। পরে তাৎক্ষণিক ডুবে যাওয়া সবাই নদীর তীরে উঠে এলেও নিখোঁজ হয় শিশুটি। তবে নৌকাটি ডুবে যাওয়া স্থানে পানি কম থাকায় বেশি হতাহতের ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
মেঘনায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫, তিন ভাইবোনের পর বাবার মরদেহ উদ্ধার
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম