প্রাথমিকের শিক্ষকের বিরুদ্ধে নিজ স্কুলের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৮:৩২ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:৩২

দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকালে এ বিষয়ে ভুক্তভোগী ওই স্কুলের ছাত্রীদের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৪২ নং মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদ (৫৩) দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করছেন। পাঠদানের অজুহাতে বিভিন্ন ভঙ্গিমায় ছাত্রীদেরকে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন হয়রানি করে থাকেন। এসব অপকর্মের কথা অভিভাবকদের জানাতে চাইলে বেত্রাঘাত ও পরীক্ষায় ফেল করার হুমকি দিয়ে ছাত্রীদের জিম্মি করে রাখেন।

ঘটনা ছাত্রীদের মাধ্যমে অভিভাবকরা জানতে পারলে সোমবার (২৩ জানুয়ারি) প্রধান শিক্ষককে মৌখিকভাবে জানিয়ে বিচার দাবি করেন। কিন্তু এতে সুরাহা না হওয়ায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ ছিল।

এক ছাত্রীর অভিভাবক দাবি করেন, আমরা শ্রমজীবী মানুষ। বাচ্চাকে স্কুলে রেখে কাজে যাই। কিন্তু শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ না থাকায় হতবাক ও লজ্জিত। আমার এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদ দাবি করেন, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এলাকার কিছু ব্যক্তির ইন্ধনে এই অভিযোগ করানো হচ্ছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপী চাঁদ রায় বলেন, যৌন হয়রানির বিষয়ে ছাত্রী ও অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

খানসামা উপজেলার সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা অনুপম ঘোষ বলেন, এমন অভিযোগ সত্যিই ন্যক্কারজনক। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

ইউএনও রাশিদা আক্তার বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম