চালু হলো এক টাকার রেস্টুরেন্ট, আছে মাছ-মাংস-ডিম

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩৫

অসহায় ও সু‌বিধাব‌ঞ্চিতদের জন্য পু‌ষ্টিকর খাবা‌রের সংস্থান কর‌তে কুড়িগ্রামে এক টাকার রেস্টু‌রেন্ট চালু ক‌রে‌ছে স্বেচ্ছা‌সেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। বৃহস্প‌তিবার (২৬শে জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে রেস্টু‌রেন্টের উ‌দ্বোধন ক‌রে সংগঠন‌টি। উ‌দ্বোধনী দি‌নে রেস্টু‌রে‌ন্টে প্রায় পাঁচশ দুস্থ ও সু‌বিধাব‌ঞ্চিতকে একবেলা খাওয়ানো হয়েছে।

প্রথমদি‌ন রেস্টু‌রে‌ন্টের তালিকায় ছিল মাছ, মাংস ও ডিমসহ ১২ ধর‌নের খাবার। নি‌জে‌দের পছন্দমতো এক টাকায় খাবার খে‌য়ে‌ছেন আগতরা।

এক টাকায় ই‌চ্ছেমতো খাবার খেয়ে খুশি হয়ে জরিনা বেওয়া বলেন, ‘মন ভরে খাবার পা‌ছি। ভাত, মাছ, গোস্ত সউগ খা‌ছি। খায়া শান্তি পা‌ছি।’

খাবার খে‌য়ে রমিজুল ইসলাম বলেন, ‘এক টাকায় এত সুন্দর খাবার খায়া খুব খু‌শি হইছি। খুব যত্ন নিয়া খাবার খাওয়াই‌ছে।’

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে রেস্টু‌রেন্টের উ‌দ্বোধন

বিদ্যানন্দ ফাউন্ডেশনের হেড অব কমিউনিকেশন সালমান খান বলেন, ‘বৈশ্বিক মন্দায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় অসহায় পরিবারগুলো একটু যেন পুষ্টিকর খাবার খে‌তে পা‌রেন সেজন্য আমা‌দের এই আ‌য়োজন।’

এক টাকায় খাবারের ব্যবস্থা করার প্রস‌ঙ্গে সালমান ব‌লেন, ‘নিম্নআ‌য়ের মানুষ ভা‌লো কিছু খে‌তে কোনও রেস্টু‌রে‌ন্টে গে‌লে তা‌দের সঙ্গে সাধারণত মান‌বিক আচরণ করা হয় না। তারা সমান সেবা ও সম্মান পান না। আমরা তা‌দের জন্য শুধু মানসম্মত খাবার নয়, সুন্দর ও মান‌বিক আচর‌ণের মাধ্যমে খাবার প‌রি‌বেশ‌নের ব্যবস্থা করেছি। তারা আনন্দচি‌ত্তে নামমাত্র মূল্যে নি‌জেদের পছন্দের খাবার খেয়েছেন। আপাতত সপ্তা‌হে এক‌দিন বা দুই দিন এই ব্যবস্থা থাক‌বে। আস‌ছে রমজা‌নে প্রতি‌দিন ইফতা‌রের ব্যবস্থা থাক‌বে। ত‌বে সবকিছু নির্ভর কর‌ছে ডোনার ও স্পন্সর পাওয়ার ওপর।’

/এএম/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
অভিযানের নামে হয়রানি বন্ধের দাবি রেস্তোরাঁ মালিকদের
গাছের ডালে রেস্টুরেন্ট, কী খাবেন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের