পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭

ঠাকুরগাঁও সদরের শুখানপুকুরী ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় জড়িত সন্দেহে সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আটককৃত সফিকুল ইসলাম (২০) ওই ইউনিয়নের লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামের ভুট্টাক্ষেতে এক শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। শিশুটির পরনের পোশাক ও অন্যান্য আলামত দেখে পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শিশুটির স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, সকালে শিশুটিকে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে জোর করে ধরে নিয়ে যান শফিকুল ইসলাম। পরে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শফিকুলকে আটক করে মারধর করলে বিষয়টি স্বীকার করেন।

ভূল্লী থানার ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, ‘শিশুটির পরনের পোশাক ও অন্যান্য আলামত দেখে আমরা ধারণা করছি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।’

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন রায় বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের