দুই সন্তানকে তীরে বসিয়ে নদীতে নামা নারী আর জীবিত উঠতে পারেননি

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৮

কুড়িগ্রাম সদরে ধরলা নদীতে গোসল করতে নেমে খোদেজা বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদরের মোগলবাসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোগলবাসা ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

খোদেজা বেগম চর কৃষ্ণপুর গ্রামের দিনমজুর ছয়ফুল ইসলামের স্ত্রী। গোসলের সময় খোদেজা তার দুই সন্তানকে নদীর তীরে বসিয়ে রেখেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে খোদেজা বেগম তার দুই শিশু সন্তানসহ ধরলা নদীতে গোসল করতে যান। ছোট শিশুদের নদীর পাড়ে বসিয়ে রেখে গোসল করতে নেমে নদীতে নিখোঁজ হন। তীরে বসে থাকা তার দুই সন্তান দীর্ঘক্ষণ মাকে দেখতে না পেরে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা ছুটে এসে নদীতে নেমে খোদেজাকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে কয়েক ফুট দূরে মাছ ধরা ঝাঁকি জালের সাহায্যে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ধরলা নদীতে গোসল করতে নেমে এক নারী নিহত হওয়ার খবর জেনেছি। এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেনি। স্থানীয় চেয়ারম্যানকে দাফনের বিষয়টি দেখতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি