ডিমলা সদর ইউনিয়নে ৫ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নৌকার প্রার্থী জয়ী

নীলফামারী প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ২১:০১আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২১:০১

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ এইচ এম ফিরোজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

ফিরোজ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৯ হাজার ৬২৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের উৎপল কুমার সিংহ। তার ভোট সংখ্যা সাত হাজার ৩৭৫।

আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ডিমলা অফিসের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম। এ ছাড়াও আমিনুর রহমান স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৭৮৪, অপর স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩২৮। নির্বাচনে ছয় প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর ডিমলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম সরকার (৬৬) মৃত্যুবরণ করেন। তিনি ২০২১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। ইভিএমে এই ইউনিয়নে ভোট হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি