মাদক কারবারির কাছে বকেয়া, ৪৭০০ টাকার জন্য গেলো প্রাণ

দিনাজপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ২০:৫২আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২০:৫২

দিনাজপুরে জিয়াউর রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার পর লাশ খড়ের গাদার নিচে লুকিয়ে রাখার ঘটনার প্রধান আসামি মাসুদ রানাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করছে পুলিশ।

রবিবার (২৬ মার্চ) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম (প্রশাসন), আব্দুল্লাহ আল মাসুম (অপরাধ), শেখ মো. জিন্নাহ আল মামুন (সদর সার্কেল), কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেফতার মাসুদ রানা জেলার সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট চাউলিয়াপাড়া এলাকার জুয়েলের ছেলে। তিনি ফার্নিচারের কাজ করতেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বাটাল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামে খড়ের গাদার ভেতর থেকে জিয়াউর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের বড় ভাই সদর উপজেলার হরিহরপুর (কাউয়াপাড়া) সাহাজ উদ্দীনের ছেলে সাগর আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার পর নিহতের মাসুদ রানাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে টাকার কারণেই নিজ বন্ধুকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ সুপার জানান, নিহত জিয়াউর মাদক বিক্রি করতো এবং স্থানীয় মাসুদের সঙ্গে নিজেও সেবন করতো। মাসুদ বাকিতে জিয়াউর রহমানের কাছে মাদক ক্রয় করতো। এতে বাকি পড়ে যায় ৪৭০০ টাকা। এই টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমানিল্যের সৃষ্টি হয়। ২৩ মার্চ বিকালে তাঁতিপাড়া গ্রামের পুকুর পাড়ে গিয়ে তারা মাদক সেবন করে। এ সময় একটি ছেলে ও একটি মেয়েকে আপত্তিকর অবস্থায় ধরে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। পরে মাসুদ মোবাইলটি বাড়িতে রেখে আসার কথা বলে বাড়ি গিয়ে ধারালো বাটাল (কাঠ কাটার কাজে ব্যবহৃত যন্ত্র) নিয়ে জিয়াউর রহমানের গলা ও বুকে আঘাত করে। এতে সে মারা গেলে তার লাশ খড়ের গাদার ভেতর লুকিয়ে রেখে চলে যায়।

পুলিশ কর্মকর্তা শাহ ইফতেখার আহমেদ আরও জানান, পরের দিন শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার তাঁতিপাড়া এলাকার একটি পুকুরপাড়ের খড়ের গাদা থেকে লাশ উদ্ধার করা হয়। রাতেই নিহতের বড় ভাই সাগর আলী বাদী হয়ে মাসুদ রানা ও শাহিনুরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। আসামি শাহিনুরকে ওই রাতেই গ্রেফতার করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের