পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৬:৪৭আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৬:৪৭

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে নবাবগঞ্জ ও সকাল সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- রংপুর মিঠাপুকুর মানিকবেড়া এলাকার মিজানুর রহমানের ছেলে কবির হাসান (১৮) এবং চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ক্ষেনাড়া এলাকার শ্যামল রায়ের ছেলে প্রশান্ত রায় (১৫)। প্রশান্ত রায় আলোকডিহি জেবি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে কবির ও শাহীন দুই খালাতো ভাই মোটরসাইকেলে করে নবাবগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাইলট বিদ্যালয়ের সামনে রেখা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কবির হাসানকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে সকাল সাড়ে ৭ টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় প্রশান্ত। ইছামতি কলেজমোড় বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্য বোঝায় ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর স্থানীয় জনতা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের শান্ত করে অবরোধ প্রত্যাহার করে। 

দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ননী গোপাল বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি