বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ ফেরত চেয়ে বিজিবির চিঠি

লালমনিরহাট প্রতি‌নি‌ধি
০৫ জুন ২০২৩, ১৩:০২আপডেট : ০৫ জুন ২০২৩, ১৩:১২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ জুন) ভোরে কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ নিহত যুব‌কের লাশ নিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত বাংলাদেশি যুব‌কের নাম ইউসুফ আলী (২৫)। ‌তি‌নি লালম‌নিরহা‌টের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ১০-১২ জন গরু আন‌তে ভারতীয় সীমানায় প্রবেশ ক‌রেন। ভোরে ভারতের সরকারপাড়া এলাকা থেকে তারা গরু ‌নি‌য়ে বাংলা‌দে‌শে ফিরছিলেন। এসময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তা‌দের লক্ষ্যো ক‌রে গুলি করেন। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসলেও ইউসুফ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। প‌রে বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করে নি‌জে‌দের জিম্মায় নেয়।

৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাদেকুল ইসলাম ব‌লেন, ‘এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত চাওয়া হ‌য়ে‌ছে।’

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী