স্বামী-স্ত্রীর ঝগড়া মীমাংসা করতে গিয়ে প্রতিবেশী নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৪:২৮আপডেট : ০৭ জুন ২০২৩, ১৪:৪০

দিনাজপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার মীমাংসা করতে গিয়ে দায়ের আঘাতে আব্দুস সোবহান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নূর মোহাম্মদ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) ভোর ৪টার দিকে নূর মোহাম্মদকে আটক করা হয়। এর আগে রাত সাড়ে ৯টায় সদর উপজেলা আস্করপুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। 

সোবহান একই ইউনিয়নের সুন্দরা মাঝাপাড়া এলাকার আমিনুদ্দিন ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ সুন্দরা মাঝাপাড়া এলাকায় স্ত্রীসহ বাস করতেন। এক বছর আগে নূর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনাসহ মুকুন্দপুর গ্রামে গিয়ে বাস করা শুরু করেন। কলহ নিয়ে নূর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনার সঙ্গে প্রায় ঝগড়া লেগে থাকত। মঙ্গলবার রাতে কলহ মীমাংসার জন্য বৈঠক ডাকা হয়। বৈঠকে নূর মোহাম্মদের শ্বশুর জয়নাল আবেদীন, ইউনিয়নের সাবেক সদস্য মোতাহারসহ সোবহান, শাহাজান, হামিদুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। কিন্তু নূর মোহাম্মদ উপস্থিত না থাকায় তাকে বাড়ি থেকে ডাকার জন্য প্রতিবেশী সোবহানকে পাঠানো হয়। তিনি বাড়িতে ডাকতে গেলে নূর মোহাম্মদ দা দিয়ে সোবহানের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সোবহান।

কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ভোরে অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি