চালকের গলা কেটে রিকশা ছিনতাইয়ের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ২০:২২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২০:২২

লালমনিরহাটের আদিতমারীতে রাশেদুল ইসলাম (৪৫) নামে এক রিকশা চালকের গলা কেটে হত্যা করে তার ব্যাটারি চালিত রিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২১ আগস্ট) আদিতমারী উপজেলার সরপুকুর ইউনিয়নের ডাকাতপাড়া ব্রিজের নিচ থেকে রাশেদুলের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রাশেদুল একই উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা বালাপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, প্রতিদিনের মতো রবিবার (২০ আগস্ট) রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি রাশেদুল। সোমবার (২১ আগস্ট) সকালে স্থানীয় লোকজন সারপুকুর ইউনিয়নের ডাকাতপাড়া ব্রিজের নিচে স্বর্ণামতি নদীতে রাশেদুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহত রাশেদুলের মাথার পেছনে ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, যাত্রী বেশে দুর্বৃত্তরা ডাকাতপাড়া ব্রিজ এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে। আসামি শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের