রংপুরে আইজিপি

‘নির্বাচনকে কেন্দ্র করে যেকোনও অপচেষ্টা রুখে দেওয়ার সক্ষমতা পুলিশের রয়েছে’

রংপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার যে কোনও অপচেষ্টাকে রুখে দেওয়ার সক্ষমতা বাংলাদেশে পুলিশের রয়েছে। এ জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে এবং পুলিশ বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। পুলিশে বর্তমানে প্রশিক্ষিত জনবল রয়েছে, লজিস্টিক  ও প্রয়োজনীয় সরঞ্জমাদিও রয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

আইজিপি বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে জঙ্গিবাদের উত্থানের কোনও তথ্য পুলিশের কাছে নেই। জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা সংস্থা, র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, অতি সম্প্রতি বান্দরবনে র‌্যাব জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে। পুলিশের তৎপরতায় মৌলভীবাজারে জঙ্গিরা সংগঠিত হতে পারেনি। আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছি। জঙ্গিরা কোনও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আগেই আমরা ব্যবস্থা নিতে পেরেছি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। শতবর্ষের পুরনো পুলিশ বাহিনী অতীতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছে, আগামীতেও এক সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।

এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কম্যান্ডেন্ট বাসুদেব বণিক, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

বেলা ১১টায় নগরীর সুরভী উদ্যানের সামনে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের স্মরণিকা ‘মাদুলা’র মোড়ক উন্মোচন করা হয়। 

/এফএস/
সম্পর্কিত
সাভারে এসবি পুলিশকে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ৮
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সর্বশেষ খবর
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন