বর্তমান ও সাবেক চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৮

লালমনিরহাট প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:৪৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আট জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নের জাওরানী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দক্ষিণ জাওরানী এলাকায় বক্সার আলী নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ১৬ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে এমন অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডল।

বর্তমান চেয়ারম্যান সোমবার গণমাধ্যমের কাছে দাবি করেন, সাবেক চেয়ারম্যান মহির উদ্দিনের নেতৃত্বে ওই মামলায় নিরপরাধ লোকদের আসামি করা হয়েছে।

চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডলের এমন বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুই চেয়ারম্যানের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ সময় বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডলের ব্যক্তিগত অফিস, তার ব্যবসা প্রতিষ্ঠান ও তার সমর্থকদের চারটি মোটরসাইকেল ভাঙচুর সাবেক চেয়ারম্যানের সমর্থকরা। এরপর সংঘর্ষে সাবেক চেয়ারম্যান মহির উদ্দিনসহ উভয় পক্ষের আট জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডল ও সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম