লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্য আটক

রংপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ২২:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২২:২৯

ভুয়া পরিচয়ে কৌশলে নানান প্রলোভনে বিভিন্ন ব্যক্তির নিকট হতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন মোবাইল কোম্পানির ১৪৪টি সিম। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন।

পিবিআই জানায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন কাঁঠালি মাস্টারপাড়া এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে মো. জাকির হোসেন (২১) ও একই উপজেলার কাজীরহাট এলাকার তবিবর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৩৯)। গ্রামের সহজ-সরল লোকদের নিকট হতে এনআইডি ও একাধিক টিপসই সংগ্রহ করে তাদের নামে সর্বোচ্চ সংখ্যক সিম রেজিস্ট্রেশন করে। একটি সিম সেই ব্যক্তির নিকট সরবরাহ করে অবশিষ্ট সিম প্রতারক চক্রের কাছে অধিক দামে বিক্রি করাসহ বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে লাখ লাখ টাকা কৌশলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ পিবিআই পুলিশের কাছে আসে।

এই অভিযোগের সূত্র ধরে পিবিআইয়ের একটি চৌকস টিম রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলার জলঢাকা এলাকার দুই প্রতারককে আটক করে। তাদের নিকট থেকে বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত ১৪৪টি সিম উদ্ধার করা হয়।

পিবিআই আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের দোষ স্বীকার করে। তারা তাদের অন্যান্য সহযোগীসহ বিভিন্ন ব্যক্তির এনআইডি ব্যবহার করে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ভুয়া পরিচয়ে কৌশলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের নিকট থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছে।

পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, প্রতারক চক্রের অন্যান্য সহযোগীদের আটক করতে অভিযান চলছে। এ ছাড়া আটককৃতদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি