অভিযানে হামলা, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালকসহ আহত ৬

দিনাজপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ১৯:৫০ আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৯:৫০

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে পরিবেশ অধিদফতরের একটি টিম। এ সময় অধিদফতরের সহকারী পরিচালকসহ ছয় জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাড়া গ্রামের এমএইচবি ব্রিকসে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা, ভেকু মেশিন (এক্সকাভেটর) চালক সুরুজ আলী, হেলপার মাসুদ ও চিরিরবন্দর থানার তিন পুলিশ কনস্টেবল। হামলাকারীরা ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেছে। 

পরিবেশ অধিদফতর জানায়, দুপুরে অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে একটি টিম সাইতাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনের মালিকানাধীন ইটভাটা এমএইচবি ব্রিকসে অভিযানে যান। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে ভাটার শ্রমিকরা অধিদফতরের টিমকে অবরুদ্ধ করে হামলা চালান। তাদের হামলায় সহকারী পরিচালক ও তিন পুলিশ কনস্টেবলসহ ছয় জন আহত হন। সেইসঙ্গে শ্রমিকরা ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেছে। পরে চিরিরবন্দর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ ও আহতদের উদ্ধার করে। পাশাপাশি ইটভাটার মালিকের ছোট ভাইসহ তিন জনকে আটক করেছে পুলিশ। 

চিরিরবন্দর থানার ওসি আবু হাসনাত খান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’ 

/এএম/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার