৩৩ বছর পর পুলিশের হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

রংপুর প্রতিনিধি
২১ জুন ২০২৪, ২২:৪৭ আপডেট : ২১ জুন ২০২৪, ২২:৪৭

দীর্ঘ ৩৩ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সালাম। শুক্রবার (২১ জুন) ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার নাটকুমারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

পুলিশ জানিয়েছে, রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় ১৯৮৬ সালে সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন উপজেলার আকবরপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে আব্দুস সালাম। ওই মামলায় প্রধান আসামি ছিলেন তিনি। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ৫ বছর সাক্ষ্য ও জেরা শেষে ১৯৯১ সালে আসামি আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণার আগে থেকে আসামি আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন। ফলে আদালত আসামির অনুপস্থিতিতে তাকে মামলায় দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ প্রদান করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দীর্ঘ ৩৩ বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন এই আসামি। অবশেষে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে (আব্দুস সালাম) দিনাজপুর জেলার বিরামপুর থানার নাটকুমারী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম