সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ১৪:০৭ আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৪:০৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রাজু মিয়া উপজেলার গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে। শুক্রবার (৫ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফিরোজ কবির জানান, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১টার দিকে নাগরভিটা সীমান্তের ৩৭৬এর ৫এস নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনতে যায় কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু ঘটনাস্থলেই মারা যান। তার লাশ বিএসএফের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহমদ বলেন, এ ঘটনায় সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। এরপর ঘটনার বিস্তারিত তথ্য পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম