গাইবান্ধায় দুর্ভোগ বাড়ছে পানিবন্দি ৭০ হাজার পরিবারের

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ০৯:৩৫ আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯:৩৫

গাইবান্ধায় যমুনা, ব্রক্ষ্মপুত্র ও ঘাঘটসহ নদ-নদীর পানি কিছুটা কমলেও এখনও রয়েছে বিপদসীমার ওপরে। এতে করে জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটাসহ চার উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফলে ৫ দিন ধরে ৩০টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়াসহ পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার পরিবার। ক্রমেই দুর্ভোগ-ভোগান্তি বাড়ছে তাদের।

উজানের ঢল ও বৃষ্টিপাতে হঠাৎ বন্যার পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশ্রয়কেন্দ্রে। এসব মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। বেশি বিপাকে পড়েছেন পালিত গবাদিপশু গরু-ছাগল ও হাঁস-মুরগি নিয়ে।

বন্যাদুর্গতদের মাঝে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে

এদিকে, বন্যাদুর্গত চার উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির নিচে তলিয়ে আছে আউশ ধান, পাট, মরিচ ও আমন বীজতলাসহ প্রায় আড়াই হাজার হেক্টর জমির বিভিন্ন শাকসবজি। ভেসে গেছে শত শত মাছের ঘের ও পুকুরের মাছ।

চার উপজেলায় দুর্গত মানুষের জন্য ৩ হাজার ৫০টি করে শুকনো খাবার প্যাকেট ও ১৬৫ মেট্রিক টন জিআর চাল এবং নগদ অর্থ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। তবে এই ত্রাণ সহায়তা চাহিদার চেয়ে অপ্রতুল বলে অভিযোগ দুর্গত এলাকার মানুষের।

/কেএইচটি/
সম্পর্কিত
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম