সড়ক দুর্ঘটনায় দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে এসআই আহত

হিলি প্রতিনিধি
২৬ জুলাই ২০২৪, ১৭:১৭আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৭:১৭

দিনাজপুরের বিরামপুরে সড়কে দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে পুলিশের এসআই আব্দুর রশিদ আহত হয়েছেন। বর্তমানে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর উপজেলার দিওড় বটতলী এলাকায় ঘটনাটি ঘটে।

আহত এসআই আব্দুর রশিদ বলেন, আজ সকালে উপজেলার দিওড় বটতলি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর জানতে পারি। দ্রুত সেখানে গিয়ে চেয়ারে বসে আহত ড্রাইভার ও হেলপারের নাম ঠিকানা লিখছিলাম। এ সময় চেয়ার বেয়ে একটি সাপ উঠে আমার ডান হাতের আঙুলে কামড় দেয়। সঙ্গে থাকা পুলিশ সদস্য আমাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে ভালো আছি। তবে তাকে কি সাপে দংশন করেছে সেটি বলতে পারেননি।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসনাত ইয়াসমিন বলেন, সাপের কামড়ে এসআই আব্দুর রশিদ হাসপাতালে আসেন। তাকে প্রয়োজনীয় পরীসহ চিকিৎসা দিয়েছি, এখন তিনি অনেকটাই ভালো আছেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, সকালে দায়িত্ব পালনের সময় এসআই আব্দুর রশিদ সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তাকে দেখতে গিয়েছিলাম, বর্তমানে তিনি সুস্থ।

/এফআর/
সম্পর্কিত
‘জুলাইয়ে পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম, আপনারা দেখেন নাই’
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
সর্বশেষ খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা