সাভারে আন্দোলনে নিহত গাইবান্ধার সজলের দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ১২:১১আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী সাজ্জাত হোসেন সজলের লাশ গাইবান্ধার সাঘাটা উপজেলার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান প্রধান, ৪নং মুক্তিনগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি শাহ আলম প্রধানসহ স্থানীয়রা অংশ নেন।

নিহত সাজ্জাত হোসেন সজল মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। ঢাকার সিটি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে সজলের লাশ আনা হয় গাইবান্ধার সাঘাটা উপজেলার নিজ বাড়িতে। লাশ পৌঁছার পর তাকে একনজর দেখতে তার বাড়িতে ভিড় জমান বিভিন্ন এলাকার নারী-পুরুষ।

নিহতের স্বজনরা জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের এক দফা অসহযোগ আন্দোলনের সময় গত ৪ আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত হন সজল। এরপর সজলসহ আরও কয়েকজনের লাশ পুলিশের গাড়িতে তোলা হয়। পরে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুনে ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে পরিবার। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে লাশ সনাক্ত করা হয়। 

নিহত সাজ্জাত হোসেন সজলের মা শাহিনা বেগম জানান, ঢাকার আশুলিয়া এলাকায় একটি ভাড়া বাসায় সজলসহ সপরিবারে থাকতেন। একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন তিনি। বেতনের টাকায় সজলের লেখাপড়ার খরচ জোগাতেন। পড়ালেখা শেষ করে ছেলে ভালো চাকরি করবে- কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেলো।

শাহিনা বেগম বলেন, আন্দোলনে গিয়ে তার ছেলেকে জীবন দিয়ে হয়েছে। পুলিশের গুলিতে সাজ্জাতের নিহতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি। 

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী