বিএসএফের গুলিতে নিহত

৪৮ ঘণ্টা পর কিশোর জয়ন্তর মরদেহ ফেরত দিলো ভারত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র শ্রী জয়ন্ত কুমার সিংহের (১৫) মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে জয়ন্তর মরদেহ হস্তান্তর করে।

পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের উপস্থিতিতে মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩-এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিংগাপাড়ায় বিএসএফ বাহিনী গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা তার পরিবারকে লাশ বুঝিয়ে দিই।’

এর আগে, গত ১ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় ১৩ বছর বয়সী কিশোরী স্বর্ণা রানী দাশ। তার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।

সপ্তাহখানেকের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য কর্তৃক কিশোর-কিশোরীর হত্যাকাণ্ডে ফুঁসছে বাংলাদেশ। পৃথক দুই ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে ভারতীয় দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম