পুলিশ মামলা দেওয়ায় মহাসড়কের মাঝখানে ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ করলেন চালক

রংপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ২২:৫০ আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:৫০

হাইওয়ে পুলিশ ট্রাক থামিয়ে ঘুষ দাবি করার অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের ইকরচালি বালাবাড়ি নামক স্থানে বিক্ষুব্ধ ট্রাক চালক ও শ্রমিকরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে।

তবে তারাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক মহাসড়ক অবরোধ করার বিষয়টি নিশ্চিত করে দাবি করেন, ‘ঘুষ চাওয়া নয়, ট্রাকের কাগজপত্র না থাকায় মামলা দেওয়ায় এ ঘটনা ঘটে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের বাজার থেকে বিভিন্ন মালামাল লোড করে ট্রাক ড্রাইভার আতিয়ার রহমান রংপুরে যাচ্ছিলেন। ট্রাকটি তারাগঞ্জ হাইওয়ে থানা বালাবাড়ি ইকরচালি নামক স্থানে পৌঁছালে হাইওয়ে পুলিশের এসআই রফিক সহকারী এএসআই পারভেজ ট্রাক থামিয়ে কাগজপত্র চাইলে চালক আপডেট কাগজ দেখাতে না পারায় ট্রাকটির ও ড্রাইভারের নামে মটরযান আইনে মামলা দেয়। এ ঘটনা নিয়ে ট্রাকচালকের সঙ্গে হাইওয়ে পুলিশের বাগবিতণ্ডা হয়।

এ সময় ট্রাকচালক মামলা বাতিল করার দাবি জানিয়ে তার ট্রাকটি মহাসড়কের মাঝামাঝি দাঁড় করিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী অন্য যানবাহনের চালকরাও বিক্ষোভ শুরু করে। এই অবস্থায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তারাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে আসেন। তিনি ট্রাকচালকের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহারের দাবি বিবেচনা করার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘জরিমানা যা কম হয় সেই পদক্ষেপ নেওয়া হবে। এভাবে ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর আবারও যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। কোনও ঘুষ চাওয়ার ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে হাইওয়ে পুলিশের এসআই রফিক জানান, ট্রাকটি থামিয়ে কাগজপত্র চাওয়ায় সে কাগজ দেখাবে বলে জানায়। একপর্যায়ে গাড়ির কাগজ দিলে দেখা যায়, ফিটনেসসহ অনেক কাগজ নেই। ফলে মোটর যান আইনে মামলা দেওয়ায় চালক মিথ্যা অভিযোগ করে মহাসড়কের মাঝামাঝি ট্রাক আড়াআড়িভাবে লাগিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ট্রাকচালক আতিয়ার জানান, তার গাড়ির কাগজপত্রে সামান্য সমস্যা ছিল। ঠিক করে দেওয়ার কথা বললেও মিথ্যা মামলা দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম