এইচএসসিতে এক বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

গাইবান্ধা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ২২:২২আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২২:২২

এইচএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধা সদরে আব্দুল্লাহ আল নোমান নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের মো. জিল্লুর রহমান মন্ডলের বড় ছেলে। নোমান সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফল প্রকাশিত হওয়ার পর একটি কম্পিউটারের দোকানে গিয়ে নিজের ফল দেখে নোমান। ফলে পদার্থবিজ্ঞান বিষয়ে ফেল করার বিষয়টি জানতে পারেন। এরপর বাড়িতে এসে ফাঁকা ঘরে গলায় ফাঁস দেন। ঘটনার সময় নোমানের মা কিস্তি দিতে বাড়ির বাইরে যান। তখন বাড়িতে তার বাবাও ছিলেন না। কিছুক্ষণ পর বাবা ও মা বাড়িতে এসে নোমানকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। আশপাশের লোকজনের সহায়তায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ‘ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করেন শিক্ষার্থী নোমান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের সুরতহাল তৈরির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম