গাইবান্ধায় মানহানির মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১৭:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৭:৩৪

গাইবান্ধায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুর রহমানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু। ২০১৭ সালের ১১ ডিসেস্বর গাইবান্ধার আমলি আদালতে মানহানির অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন। 

আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু বলেন, ‘মামলা দায়েরের পর তদন্ত শুরু হয় এবং দীর্ঘ সময় আদালতে বিচারকাজ চলছিল। সেইসঙ্গে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। তবে আদালতে দাখিল করা সাক্ষ্য-প্রমাণ অপর্যাপ্ত বলে বিবেচিত হওয়ায় মাহমুদুর রহমানকে বেকসুর খালাস দেন আদালত।’ 

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরকার শাহীদ হাসান লোটন ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাইবান্ধা আমলি আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী