তাবলীগে আসা ইন্দোনেশীয় নাগরিকের লাশ নদী থেকে উদ্ধার

হিলি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ১৩:৩২ আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৩:৩২

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর ফাইজির রহমান (৪৮) নামের এক ইন্দোনেশীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইসলাম প্রচার করতে তাবলীগ জামাতের সঙ্গে ঘোড়াঘাটে এসেছিলেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে। ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামাতের সঙ্গে এসেছিলেন। তাবলীগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, সকালে তাবলীগ জামাতের ৩-৪ জন মুসল্লি করতোয়া নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে হঠাৎ বিদেশি নাগরিক ফাইজির নিখোঁজ হন। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালালেও, নিখোঁজ বিদেশি নাগরিকের সন্ধান না পাওয়া গেলেও দুপুর ১২টার দিকে রংপুর ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নদীতে উদ্ধার অভিযান চালিয়েছিলাম। এ সময় তার সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এলে যৌথভাবে রংপুর ও ঘোড়াঘাটের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে না পাওয়ায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে আসছিল। তারা এসে আবারও নদীতে উদ্ধার অভিযান শুরু করলে তার লাশ উদ্ধার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম