দিনাজপুরে পাচারকালে ২৬ বস্তা সার উদ্ধার, ৩০ হাজার টাকা জরিমানা

হিলি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ২১:৩৭ আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২১:৩৭

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পাচারকালে ২৬ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ সময় তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার এবং এক কৃষককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রানীগঞ্জ ও ডুগডুগি বাজার এলাকায় এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওসার শেখ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান ও পুলিশের উপপরিদর্শক কাজল রায় উপস্থিত ছিলেন।

আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ‘দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করে এলাকার কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অসাধু ডিলাররা অন্য উপজেলায় পাচার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় একটি নসিমন থেকে ২৬ বস্তা সার জয়পুরহাটে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। একইসঙ্গে সারের মালিক পরিচয় দেওয়া জয়পুরহাটের আব্দুল আজিজ নামে এক কৃষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছে সার বিক্রি করা রানীগঞ্জ বাজারের সার ডিলার বজলুর রশিদ বাবুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মূলত এক উপজেলার সার আরেক উপজেলায় নিয়ে যাওয়ায় ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ডুগডুগি বাজারের আমিনুল রহমানকে পাঁচ হাজার এবং মূল্য তালিকা না টানানোর কারণে সুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে উদ্ধার করা সার ডুগডুগি বাজারের একটা সারের ডিলারের মাধ্যমে সরকারি মূল্যে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। সার বিক্রির টাকা ওই কৃষকের কাছে ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম