অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মুয়াজ্জিনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

নীলফামারীতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসকের সরকারি গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম উপজেলার উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত জমসের আলীর ছেলে। তিনি বাজেডুমরিয়া বায়তুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে নাজমুল ইসলাম তার মোটরসাইকেলে জ্বালানি নিতে রাস্তা পার হয়ে ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে দ্রুতগতিতে আসা পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকারনাইন কবিরের সরকারি গাড়িটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান নাজমুল।

কিশোরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে দুই পক্ষ মীমাংসা করে পরিবার মরদেহ নিয়ে গেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১০
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, আহত ৩
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস চালকসহ নিহত ২
সর্বশেষ খবর
সরকারের আপসকামিতার কারণেই দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন: নাহিদ ইসলাম
সরকারের আপসকামিতার কারণেই দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন: নাহিদ ইসলাম
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হলো ভয়ংকর নথি
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হলো ভয়ংকর নথি
রাষ্ট্রীয় কাজে গাফিলতি হলে কাউকে ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী
রাষ্ট্রীয় কাজে গাফিলতি হলে কাউকে ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী
রোজমেরি কেন এত আলোচনায়, মস্তিষ্ক ও চুলের যত্নে কতটা উপকারী
রোজমেরি কেন এত আলোচনায়, মস্তিষ্ক ও চুলের যত্নে কতটা উপকারী
সর্বাধিক পঠিত
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী