লালমনিরহাটে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০০

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর।

এর আগে ওই যুবকের বিরুদ্ধে ৩ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, ১ ডিসেম্বর আদিতমারীর এক ব্যক্তির বাড়িতে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ওই ব্যক্তি। সেই পোস্টে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মন্তব্য করেন ওই যুবক। এ ঘটনায় আদিতমারী থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
তারেক রহমানকে কটূক্তির অভিযোগ, গ্রেফতার ব্যক্তির মুক্তি দাবি 
তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার সেই শিক্ষক জামিনে মুক্ত 
তারেক রহমানকে কটূক্তি: আটক ব্যক্তির মুক্তি দাবি বিএনপির
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী