উত্তরবঙ্গের সঙ্গে বৈষম্য হয়েছে, শিল্পের বিকাশ ছাড়া উন্নয়ন অসম্ভব: আসিফ মাহমুদ

নীলফামারী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৬

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘উত্তরবঙ্গের সঙ্গে বৈষম্য হয়েছে। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। এ লক্ষ্যে উত্তরবঙ্গে যেন দ্রুত শিল্পের বিকাশ ঘটে এজন্য স্থলবন্দর শক্তিশালীকরণে সরকার কাজ করবে। ইতোমধ্যে সুগার মিল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।’

বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের সঙ্গে যেভাবে বৈষম্য করা হয়েছে। উন্নয়নে অন্তবর্তীকালীন সরকার তা করবে না। দেশের অন্যান্য স্থানের মতো রংপুর ও রাজশাহী বিভাগেও যাতে সমানভাবে উন্নয়ন হয় সেকাজ করবে এই সরকার।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন প্রমুখ।

পরে সন্ধ্যায় নীলফামারী সার্কিট হাউসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের রুবেল ইসলাম ও কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের নাঈম ইসলামের পরিবারের হাতে দুই লাখ করে চার লাখ টাকার করে চেক বিতরণ করেন আসিফ মাহমুদ।

/কেএইচটি/
সম্পর্কিত
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’ : দুদক
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে যা বললেন রাশেদ খাঁন
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি