রাষ্ট্রদ্রোহ মামলা থেকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অব্যাহতি

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭ আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রামে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) মো. মজনু মিয়ার আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে ‘অসত্য ও অশালীন’ বক্তব্য দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ডিসেম্বর মাসে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান। মামলায় আসামির বিরুদ্ধে মানহানির অভিযোগও আনা হয়। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসান হাবীব নিলু। তৎকালীন আদালত মামলাটি গ্রহণ করে সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, মাহমুদুর রহমান ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ, বাংলাদেশের সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও অশালীন বক্তব্য রাখেন।

জিআরও আনারুল ইসলাম বলেন, ‘২০১৭ সালে দায়ের হওয়া মামলাটির পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আসামির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে আসামি মাহমুদুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই