বিএনপির মিছিলে ৩টি ককটেল বিস্ফোরণ, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

দিনাজপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৪ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৪

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার নিমতলা নামক এলাকায় এই ককটেল হামলা হয়। ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অনুযায়ী সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি ফুলবাড়ী যমুনা ব্রিজের পূর্ব পাশে এলে হঠাৎ ছয়টি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসী বাহিনী।

এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণ হলে আহত হন বিএনপির পাঁচ নেতা। অপর তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।

হামলায় গুরুতর আহত হয়েছেন- দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌর বিএনপির দফতর সম্পাদক মাজেদুর রহমান, পৌর  যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, পৌর যুবদলের সদস্য নুর নবী বকুল। 

আহতদের মধ্যে মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও সাহাজুল ইসলামের অবস্থা গুরুতর হলে তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল দাবি করেন, আওয়ামী দুর্বৃত্তরা এই ঘটনায় জড়িত। তারাই এটি করেছে।

ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিবুল বিষয়টা নিশ্চিত করে জানান, বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে তাকে জানানো হয়েছে আওয়ামী লীগের নেতার কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়নি কেউ।

/এফআর/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম