নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা সনিকে নগরীর বাবুপাড়া আশরাতপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ওসি শাহ আলম।

পুলিশ জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের এই নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। আপাতত তাকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ওমর ফারুকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তাজহাট থানার ওসি শাহ আলম জানান, সনিকে গোপন সংবাদের ওপর ভিত্তি করে নগরীর আশরতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে চালান দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান