বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক, ফেরত এনেছে বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৭:০৬ আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:০৬

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে নিরলস প্রচেষ্টায় তাদের ফেরত আনতে সক্ষম হয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও বিজিবি বিষয়টি নিশ্চিত করে।

এর আগে, শনিবার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধীনস্থ ডাবরী বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৬৭/২-এস এর বিপরীতে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে ওয়ালীগড় নামক স্থানে বিএসএফ তিন বাংলাদেশিকে আটক করে।

ফেরত আনা বাংলাদেশিরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের স্বাধীন পালের ছেলে শ্রী তুলান পাল, দুখু সিংহের ছেলে শ্রী মিঠুন সিংহ ও পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামন কুমার আলেয়াখোয়া গ্রামের মেঘলাল চন্দ্র সিংহের ছেলে শ্রী মনহরি চন্দ্র সিংহ।

জানা গেছে, ঘটনার পরপরই বিজিবি-বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের হরিপুর থানায় সোপর্দ করে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে। আমরা বিএসএফের সঙ্গে দ্রুত যোগাযোগ করে আটক বাংলাদেশিদের ফেরত আনতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের ঝুঁকি না নেয়, সে বিষয়ে জনগণকে আরও সচেতন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম