চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য ও আশাব্যঞ্জক: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ১৯:৪৯আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৯:৪৯

চীন সফর অন্তর্বর্তী সরকারের একটি বড় সাফল্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কারণ এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে চীনের একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। তবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের কৌশল বদলেছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। চীন অত্যন্ত সমৃদ্ধিশালী একটি দেশ এবং অর্থনীতির দিক থেকে বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশের সঙ্গে চীনের বিনিয়োগও অনেক বেশি। চীন প্রতিশ্রুতি দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করবে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য আশাব্যঞ্জক।’

মঙ্গলবার (০১ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সংস্কারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের সমর্থন এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তারা রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কার কর্মসূচি সামনে এনেছে এবং সংস্কার কমিশন গঠন করেছে। আমরা কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই সরকারের সংস্কার সুপারিশগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ঠাকুরগাঁওয়ে ঈদ উদযাপন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল এবার ঈদ ঠাকুরগাঁওয়ে করার। ইচ্ছে থাকলেও করতে পারিনি। অসুস্থতার কারণে আজ এসেছি। গতকাল ঢাকায় ঈদের নামাজ আদায় করে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টার ‍কাছে গিয়েছিলাম। ৬ এপ্রিল চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে।’

এর আগে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তার বাসভবনে ভিড় জমান। বিকাল ৩টার দিকে সবার সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও দফতর সম্পাদক মামুনুর রশিদ।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান