বাংলাদেশ-ভারত সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে: ভারতীয় সহকারী হাইকমিশনার

হিলি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৬:১২আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৬:১২

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে সম্পর্ক রয়েছে দুই দেশের মানুষের চাওয়া অনুযায়ী সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে দুই দেশের মাঝে ব্যবসায়িক গভীর সম্পর্ক রয়েছে। তবে আমি অনুরোধ করতে চাই, আপনারা সহযোগিতা করলে দুই দেশের মাঝে বিরাজমান এই সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে।’

বুধবার (৯ এপ্রিল) দুপুর দেড়টায় হিলি স্থলবন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি-রফতানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা (ভারত) অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের বেশি ভিসা প্রদান করছি। তবে আমরা চেষ্টা করছি ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করতে। এ ছাড়া এখানে আমাদের স্টাফ জটিলতাসহ কিছু সমস্যা রয়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে সেটি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।’

এর আগে, বুধবার দুপুর ১২টায় তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত বিজিবি ও বিএসএফের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে ভারতের অভ্যন্তরে যান। সেখানে হিলি কাস্টমসের ভেতরে ভারতীয় কাস্টমস ও সে দেশের ব্যবসায়ীদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পরে সীমান্তের চেকপোস্ট গেটে বিএসএফ কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন।

এরপর তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে হিলি স্থলবন্দরে প্রবেশ করলে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বন্দরের সভাকক্ষে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল করতে এক বৈঠক করেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের