লালমনিরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৪:৪০আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৪০

লালমনিরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এরশাদুল করিম রাজুকে (৩৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর জেলা শহরের কলেজ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি সাদ আহমেদ। গ্রেফতার রাজু কলেজ বাজার এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে।

ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা রাজু একসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের ব্যক্তিগত সহকারী ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এ বিষয়ে ডিবির ওসি বলেন, তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম