বাংলাদেশি যুবককে ধরে বিএসএফের হাতে তুলে দিলো ভারতীয়রা

লালমনিরহাট প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ২২:৩১ আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২২:৩১

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দিয়েছে ভারতীয়রা। এ সময় ওই যুবককে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গারপাড় এলাকায় ৮০১ নম্বর মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে।

বিএসএফের হতে আটক হওয়া যুবকের নাম আজিনুর রহমান (২০)। আজিনুর পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের টাঙাটারি এলাকার নুর হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পরিবারের লোকজনের দাবি, জমগ্রাম ডাঙ্গারপাড় সীমান্তে থাকা নিজেদের জমি থেকে গরুর জন্য ভুট্টা গাছের পাতা সংগ্রহকালে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক এসে আজিনুরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে তাকে তুলে দেওয়া হয় বিএসএফর হাতে।

তবে বিজিবির দাবি, অন্য কোনও উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় ওই বাংলাদেশিকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয়রা।

বিএসএফের হেফাজতে আজিনুর রয়েছে বলে নিশ্চিত করে ৫১ বিজিবির অধীন ডাংগাটারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, ওই যুবককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম