স্কুল-কলেজে ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে: তারেক রহমান

লালমনিরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ২০:১১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২০:১১

স্কুল-কলেজ ছুটিকালীন ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, নলেজ বেইজ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার বিষয়েও আগ্রহের কথা জানান তিনি।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা জানান।

তারেক রহমান বলেন, ‘আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তার যদি ডিসিপ্লিনড হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিনড থাকতো। আমার ইচ্ছে আছে আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করবো।’

তিনি আরও বলেন, ‘স্কুল, কলেজে সামার ভ্যাকেশনটা (গ্রীষ্মকালীন ছুটি) ভাগ করে নিতে পারি। যে কয়দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেলো। আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেবো। এই নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয়টা অনেক ডিটেইলস।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রাইমারি স্কুল থেকে আরও বেশি গুরুত্ব দিতে চাই। শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে তা এনাফ (পর্যাপ্ত) নয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি