সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় আ.লীগ নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি
২০ মে ২০২৫, ২৩:২৪আপডেট : ২০ মে ২০২৫, ২৩:২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭ বস্তা চালসহ ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। 

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয়। আফজাল হোসেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে বোনারপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকারি খাদ্যগুদাম থেকে ১৭ বস্তা (এক হাজার কেজি) চাল উত্তোলন করেন। পরে কলেজ মোড় এলাকায় সরকারি বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্টা করেন। কিন্তু বিষয়টি টের পেয়ে চাল বিক্রিতে বাধা দিয়ে আফজাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। 

বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আব্দুল কাইয়ুম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চালসহ অভিযুক্ত ডিলারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম বলেন, ‘কালোবাজারের বিক্রির সময় ১৭ বস্তা সরকারি চালসহ ডিলারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত ডিলার মোহাম্মদ আফজাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
এক মন্তব্যের জন্য সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ, কী লিখেছেন?
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা