নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে, কলেজশিক্ষার্থী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০

হবিগঞ্জের বা‌নিয়াচংয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাঁকন দাস নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কাঁকন দাসের বাবা-মা ও বোন।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-বা‌নিয়াচং সড়কের সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঁকন দাস (২১) বা‌নিয়াচং উপ‌জেলার সুনারু গ্রামের মতি লাল দাসের মেয়ে এবং শ্রীমঙ্গল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছি‌লেন। 

আহতরা হলেন মতি লাল দাস (৬৫), তার স্ত্রী কামিনী দাস (৫৫) ও মেয়ে বৃন্দা দাস (২৫)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুনারু গ্রামের মতি লাল দাস সপরিবারের প্রাইভেট কারযোগে মৌলভীবাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। সুনারু গ্রামের সেতু থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার সড়কের পাশে খালে পড়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করেন। পরে তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠালে কাঁকন দাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পরই প্রাইভেট কার চালক পালিয়ে যান।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী