শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১০:২৪আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০:২৪

মৌলভীবাজারের  শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে ৮০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুর দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতি।

৮০ ভোটকেন্দ্রের ৫৭৯টি বুথে ভোট দেবেন মোট দুই লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৯৫ এবং নারী ভোটার এক লাখ ১৫ হাজার ৭২১ জন।

মৌলভীবাজার জেলা রির্টার্নিং কর্মকর্তা মো.আলমগীর হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়, লাঙল প্রতীক নিয়ে লড়ছেন মিজানুর রব। এছাড়া আনারস প্রতীকে প্রেম সাগর হাজরা ও ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আফজল হক।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে পদটি শূণ্য হয়। 

/টিটি/
সম্পর্কিত
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
সর্বশেষ খবর
নেপালে নতুন হ্রদ নিয়ে কেন ফের বন্যার ভয়?
নেপালে নতুন হ্রদ নিয়ে কেন ফের বন্যার ভয়?
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
সাত গোলের ম্যাচে আশরাফুলের হ্যাটট্রিক
সাত গোলের ম্যাচে আশরাফুলের হ্যাটট্রিক
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের সেই কর্মচারী বরখাস্ত
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের সেই কর্মচারী বরখাস্ত
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?