কলেজের সামনে ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা

সিলেট প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৭:৪৭আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:৪৭

সিলেটের দক্ষিণ সুরমা কলেজ গেটের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রাহাত ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর পুত্র।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগ কর্মী সাদিকে অভিযুক্ত করা হচ্ছে।

নিহত রাহাতের চাচাতো ভাই রাফি বলেন, ‘সে প্রাইভেট পড়তে যাবে, আমিও তখন তার মোটরসাইকেলে ছিলাম। যাওয়ার আগে এক বন্ধুর সঙ্গে দেখা করতে কলেজের ভেতর যায়। কলেজ থেকে বের হয়ে মূল গেটের সামনে আসা মাত্র সাদি নামের একজন পেছন থেকে অপর মোটরসাইকেলে করে এসে রাহাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের