পরিদর্শকের কক্ষে যাওয়া সেই নারী কনস্টেবল প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৩০

পরিদর্শকের কক্ষে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সিলেটের সেই নারী কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমানের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্লাহ তাহের জানান, ঘটনার পরপরই অপর অভিযুক্ত পরিদর্শক প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়। পরদিন ওই কনস্টেবলকে প্রাথমিক ব্যবস্থা হিসেবে প্রত্যাহার করে লাইনে যুক্ত করা হয়েছে। তদন্তে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ১ ডিসেম্বর রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন পরিদর্শক প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে তার কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা আসেন। এ সময় আলো জ্বালালে দুই জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন তারা।

আরও খবর: রাতে নারী কনস্টেবলকে কক্ষে ডাকায় এসআই প্রত্যাহার

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের