জাল ভোট দিতে আসা কিশোরকে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে শাস্তি

সিলেট প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:২৭

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ২০ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।

জানা গেছে, ভোটের মাঠে উত্তাপ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং ভোটারদের সরব উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোট।

এদিকে, বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে যাওয়া চার কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সবার বয়স ১৬ বছরের নিচে। সকাল ১০টা ৪৫ মিনিটে তাদের ধরার পর কেন্দ্রের একটি কক্ষে নিয়ে আটক করে রাখেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা শাহেদুল হক। এ সময় এক কিশোরকে (১৬) টেবিলের নিচে ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখে শাস্তি দেন তিনি।

তবে বাকি তিন কিশোরকে শাস্তি দিতে দেখা যায়নি। সেই সঙ্গে তাদের পরিচয় জানাতেও অনীহা প্রকাশ করেন দিগলবাক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা।

তিনি বলেন, ‘জালভোট দিতে আসায় চার কিশোরকে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে বেলা ১টা পর্যন্ত টেবিলের নিচে মাথা ঢুকিয়ে শাস্তি দেওয়া হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি