মৌলভীবাজারে তাপমাত্রা ৮.০৮ ডিগ্রি, বইছে শৈত্যপ্রবাহ

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৩আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫:১৯

সারা দেশের মতো মৌলভীবাজার জেলায়ও বইছে শৈত্যপ্রবাহ। সোমবার (৭ ফেব্রুয়ারি) এ জেলায় ৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে গত কয়েকদিনের তুলনায় সকাল থেকে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে চা অধ্যুষিত এলাকা ও হাওর পাড়ের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর রহমান জানান, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আগামী কয়েকদিন এমন শীত থাকতে পারে।

এদিকে, তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অসহায় মানুষ। শীতের কারণে সবচেয়ে বেশি বস্তিবাসী, চা বাগান, বোরো চাষি, হাওর পাড়ের ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ।

জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। জেলার বিভিন্ন হাসপাতালে তাদেরকে ভর্তি করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী