‘জয়লাভ করতে পারবে না বলে নির্বাচন নিয়ে বিএনপির মাথাব্যথা নেই’

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ১৮:৫২আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৮:৫২

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারবে না বলে তাদের নির্বাচন নিয়ে মাথাব্যথা নেই। বিএনপির শীর্ষ দুই নেতা (খালেদা জিয়া ও তারেক রহমান) দণ্ডপ্রাপ্ত। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে বিদেশিদের কাছে লবিস্ট নিয়োগ করছে। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে লড়ে জয়লাভ করতে পারবে না বলে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা জানে, ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ধ্বংস করতে পারলেই তারা ক্ষমতায় আসতে পারবে।’

মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে মজুত তেল উদ্ধারের ঘটনায় দ্রব্যমূল্য বৃদ্ধির ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।’

জয়বাংলা স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ‘জিয়াউর রহমান জয়বাংলা স্লোগানকে বিলুপ্তি করে পাকিস্তানি প্রভুদের খুশি করতে বাংলাদেশ জিন্দাবাদ কায়েম করেছিল।’

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম