সুনামগঞ্জে পাউবো কর্মকর্তাদের ছুটি বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ২৩:০১আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২৩:০৩

সুনামগঞ্জে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের ছুটি বাতিল ঘোষণা করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ ছাড়া বোর্ডের সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে সুনামগঞ্জের কার্যালয়ে অফিস করতে বলেছেন। উপমন্ত্রী আগামী একমাস সবাইকে দায়িত্ব নিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ টিকিয়ে রাখতে কাজ করতে বলেছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।

সভায় উপমন্ত্রী বলেন, বাঁধের কাজে যারা অনিয়ম করেছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তারা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি, পিআইসি গঠনে নিয়মনীতি না মানা, নদী খননে স্বচ্ছতা জবাবদিহিতার অভাবের কথা তুলে ধরেন।

/এফআর/
সম্পর্কিত
‘খালেদা জিয়ার কথায় দেশতো দূরের কথা, বিএনপিই চলে না’
অপরাজনীতির কারণে বিএনপি গণধিক্কৃত দলে পরিণত হয়েছে: এনামুল হক শামীম
শিক্ষা বাজেট ২০২১-২০২২: বড় বাজেটে সীমিত বরাদ্দ
সর্বশেষ খবর
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
মক্কা চুক্তির জের, হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
মক্কা চুক্তির জের, হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
তেজগাঁও‌য়ে ভব‌নের আগুন নিয়ন্ত্রণে
তেজগাঁও‌য়ে ভব‌নের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট