ব্জ্রাঘাতে প্রাণ গেলো বাবা-ছেলের

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ১৮:০২ আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৮:০২

সুনামগঞ্জের শাল্লায় বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া বাবা ছেলে হলেন- শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের মকবুল খাঁ (৫০) ও ছেলে মাসুদ খাঁ (৭)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালক পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে কৃষি কাজ করতে যান। সকাল ৭টায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মকবুল খাঁ ও ছেলে মাসুদ খাঁর মৃত্যু হয়।

এ ছাড়া ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেনকে (৭) আহত অবস্থায় চিকিৎসার জন্য হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গ্রামের বাসিন্দা জেনাউর শাফি বলেন, সকালে কৃষি কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই শিশুকে নিয়ে চিকিৎসার জন্য আমি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ায় মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক